এখানে ছায়ার শরীর, যান্ত্রিক মন
মাতাল হৃদয়ে শুধু ভরাডুবি জল৷
ভাসছে পুকুরে পস্নাস্টিক, আর
টিউবে ভাসছে শিশু৷
প্যাকেজে কতোটা প্রেম
কী তার মূল্যতত্ত্ব?
বায়বীয় স্বপ্নে ভাসছে মানুষ
দেখছে রঙিন পৃথিবী৷
এসব দেখে
টিউবে হাসছে শিশু
ভেড়ার লোমের সোয়েটার
পড়েছে ছাগল; ভেড়ার চোখে স্বপ্ন
পড়বে সোয়েটার৷
নিয়ত নতুন কষ্টে জন্ম নিচ্ছে যিশু,
এসব দেখে
টিউবে হাসছে শিশু৷
মাতাল হৃদয়ে শুধু ভরাডুবি জল৷
ভাসছে পুকুরে পস্নাস্টিক, আর
টিউবে ভাসছে শিশু৷
প্যাকেজে কতোটা প্রেম
কী তার মূল্যতত্ত্ব?
বায়বীয় স্বপ্নে ভাসছে মানুষ
দেখছে রঙিন পৃথিবী৷
এসব দেখে
টিউবে হাসছে শিশু
ভেড়ার লোমের সোয়েটার
পড়েছে ছাগল; ভেড়ার চোখে স্বপ্ন
পড়বে সোয়েটার৷
নিয়ত নতুন কষ্টে জন্ম নিচ্ছে যিশু,
এসব দেখে
টিউবে হাসছে শিশু৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন