শনিবার, ৩০ জুলাই, ২০১১

হারিয়ে যাও
ওই দু’পায়ের নোনা জলে
মুক্ত খুঁজে নাও

সেখানে বহুকালে, জমানো টেলিফোনে
তলপেট কথা বলে, এক শীতলপাটি পাতা
বিছানো আবডালে, জঞ্জাল দূরে ঠেলে
মেশানো কাছে আসা এক ফোঁটা প্রীতিলতা
ছড়িয়ে দাও.. বিলিয়ে দাও..

হারিয়ে যাও.. হারিয়ে যাও..
ওই দু’পায়ের নোনা জলে
হারিয়ে যাও..

মন্ত্রতন্ত্র মুগ্ধ স্বরে..
গেয়ে যায় কাক একা সকালে..
ভ্রষ্টা রাষ্ট্র কষ্ট করে..
তবুও লাল পাতা হয়ে ঝরে..

ঝরিয়ে যাও.. হারিয়ে যাও..
ওই দু’পায়ের নোনাধরা জলে..
মুক্ত খুঁজে নাও..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন